দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে সাক্ষাৎকার নিতে গিয়ে দুই টেলিভিশন সাংবাদিককে সাধারণ ডায়েরি (জিডি) করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকরা হলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া এলাকার ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি লিটনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে ওসির বক্তব্য নিতে যান ওই দুই সাংবাদিক। এ সময় সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় নিয়ে থানার পুলিশ সদস্যদের জিডি করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকার না দিয়ে এ ধরনের আচরণ কাম্য নয়।
নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।
পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ বলেন, জিডির ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুল আলমও এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ঠিক হয়নি। দ্রুত তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন, সেটি তার নিজস্ব বিষয়।
উল্লেখ, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে। পরে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানায় দায়িত্ব পালন করছেন।
যে আই